লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার ৪ নাম্বার উদয়পুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মামুনুর রশিদ সরকার (মামুন) এর আমন্ত্রণে ১১ জুলাই ( ২০২৬) শনিবার বেলা আড়াই টায় (২ টা ৩০ মিনিটে) উদয়পুর সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা জনাব নিজাম উদ্দিন ফকিরের সভাপতিত্বে আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মামুনুর রশিদ সরকার (মামুন) এর কর্মী সমাবেশ ও মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফেরদাউস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা মামুন, বিএনপির নেতা আমিরুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর ইসলাম,সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও সাবেক ইপি সদস্য নুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের নেতা, আব্দুর রউফ, বিএনপি’র কর্মী রমজান আলী, হিটলু সরকার সহ আরো অনেকে। পরিশেষে উদয়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ সরকার (মামুন) তিনি বক্তব্যে বলেন বিএনপি দল করার জন্য দুর্দিনে স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন রকমের নির্মম নির্যাতন, জুলুম অত্যাচার সহ্য করেছি এবং জেল ও খেটেছি। তবু ও দল ত্যাগ করিনি দলকে ভালবাসি বলেই। এ ছাড়াও বলেন ইউপি চেয়ারম্যান হতে পারলে এলাকায় ব্যাপক উন্নয়ন করব। এসব কথা বলিয়ে সকলের কাছে দোয়া চেয়ে তিনি বক্তব্য শেষ করেন। এ সময় উক্ত উদয়পুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ অত্র কর্মী সমাবেশে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
