মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার

১১ জুলাই ১১:০০ ঘটিকায় রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেন মোঃ আশিক সাঈদ। এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে রেঞ্জ কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে ডিআইজি’র সাথে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী এবং রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআইজি মহোদয় তাঁর নেতৃত্বে রেঞ্জের আইন-শৃঙ্খলা ও বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এর পূর্বে সকালে শাহমখদুম বিমানবন্দর, রাজশাহীতে নবাগত ডিআইজি মহোদয়েকে ফুলেল শুভেচ্ছাসহ স্বাগত জানান কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী মহোদয়, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয় এবং পুলিশ সুপার, রাজশাহী মহোদয়সহ রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *