সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় পরিচালিত অভিযানে সোমবার (৬ জুলাই ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আনুমানিক ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সজল কর্মকার (২৯) ও মো. রাজু (৩২) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার কালবলা পাতারিয়া এলাকায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং সমাজে মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *