লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি ) অফিসের আয়োজনে ৬ জুলাই ( ২০২৬ )সোমবার সকাল ১০ টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিস কার্যালয়ের সামনে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ , সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল একটি র্যালি হয়। র্যালিটির শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা। অন্যন্যের মধ্যে থেকে বক্তব্য রাখন উপজেলা পল্লী উন্নয়ন অফিসের চেয়ারম্যান রেজাউল হক, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ ও কালাই উপজেলা বিএনপি আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিস কর্মকর্তা ,কর্মচারী, সুফলভোগী অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
