মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার ১ নম্বর ধুরইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম তাঁর উন্নয়ন ভাবনা ও বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে একটি প্রচারপত্র প্রকাশ করেছেন।
প্রচারপত্রে তিনি উল্লেখ করেন, ধুরইল ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে একটি সুন্দর, আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি দাবি করেন, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জনগণের সেবায় কাজ করে যাচ্ছেন।
প্রচারপত্রে আরও বলা হয়েছে, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকদের সহায়তা, যুবকদের কর্মসংস্থান, পরিবেশ পরিচ্ছন্নতা, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম জোরদারে কাজ করবেন।
