মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফর ইকবাল ইউনিয়নবাসীর উদ্দেশ্যে উন্নয়ন ও জনসেবামূলক অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “আমার প্রিয় ২নং ঘাসিগ্রাম ইউনিয়নবাসী আজ এক নতুন দিশার অপেক্ষায়। আমি বিশ্বাস করি, উন্নয়ন শুধু কথায় নয়, কাজের মাধ্যমেই প্রমাণ করতে হয়। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই ইউনিয়নকে আরও উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে চাই।”
জাফর ইকবাল আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি আধুনিক, সুন্দর ও নিরাপদ ঘাসিগ্রাম ইউনিয়ন গড়ে তোলা। আপনাদের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ সেই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।”
তিনি ইউনিয়নবাসীর পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, জাফর ইকবালের এ ধরনের উন্নয়নমুখী বক্তব্য ইউনিয়নবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি তাঁর অঙ্গীকারের প্রতিফলন ঘটাবেন—এমন প্রত্যাশা করছেন অনেকেই।
