নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মনোরম পরিবেশে অবস্থিত সারিন্দা রিসোর্টে আজ স্বপ্ন পূরণ নর-নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সমাজ উন্নয়ন, নারী-পুরুষের সমঅধিকার, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে কবি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, গায়ক, শিল্পীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সমাজের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
