লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৩ শে জুন (২০২৬ ) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরা এর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের প্রতিনিধি তদন্ত ইন্সপেক্ট ( ওসি ) দেবেন্দ্রনাথ সিংহ,কালাই পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার জোবায়ের আলী বসুনীয়া, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও সিনিয়র যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল ) ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, এছাড়াও আরো বক্তব্য রাখেন পুনট ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোর্শেদুল হক, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল করিম ও মিজানুর রহমান। পরিশেষে সভাপতি ইউএনও মহোদয় মাদক ,জুয়া, বাল্যবিবাহসহ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলের সার্বিক সহযোগিতা চেয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
