মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জননেতা জাফর ইকবাল ২১ জুন ২০২৬ তারিখে তাঁর নিজ ইউনিয়নের শ্যামপুর হাট বাজার ও ডাঙ্গাপাড়া এলাকায় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় তিনি এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জাফর ইকবাল বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *