আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দুপুর ১২ টায় উপজেলার ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে SDG-3 (Good Health and well-being) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, “মাদক পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচতে দিন।” মাদক বর্তমানে সমাজের অন্যতম ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ছোট, বড়,তরুণ প্রজন্ম, প্রবীন এমনকি মহিলারাও মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগজনক। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মাদকের ভয়াল গ্রাস থেকে পরিবার ও সমাজকে রক্ষা করতে সেমিনারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা তৈরি করা, অভিভাবক শিক্ষক ও সমাজের নেতৃত্বকে সম্পৃক্ত করা, মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম আয়োজন, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বিত উদ্যোগ গড়ে তোলা, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদক বিরোধী কমিটি গঠন করা।
হালুয়াঘাট উপজেলা প্রশাসন এর আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান, অধ্যক্ষ, হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, হানিফ মোঃ শাকেরউল্লাহ, আহবায়ক, বিএনপি, হালুয়াঘাট পৌর শাখা, মোঃ ফেরদৌস আলম, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা, ডাঃ প্রাণেশ চন্দ্র পন্ডিত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হালুয়াঘাট, মোয়াজ্জেম হোসেন মাষ্টার, আমীর, জামায়াতে ইসলামী, হালুয়াঘাট উপজেলা, মোঃ রেজাউল করিম, এ.এস.আই মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর, ময়মনসিংহ, মোঃ আবদুল্লাহ আল মামুন, ফিল্ড সুপার ভাইজার, ইসলামী ফাউন্ডেশন, হালুয়াঘাট উপজেলা শাখা, মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হালুয়াঘাট, দেবতোষ সরকার, পূজা উদ্জাপন পরিষদ, হালুয়াঘাট উপজেলা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিফাত জামিল তান্না, পরিচালক, বিজয় স্মৃতি ক্রিকেট একাডেমি, হালুয়াঘাট,ময়মনসিংহ।
