মোঃ নাসিরউদ্দিন
সিনিয়র স্টাফ রিপোর্টার

সম্প্রতি সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন এলাকায়। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন বাতাসপুর গ্রামের বাসিন্দা ইসমাইল।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত ইসমাইলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় এমপি অধ্যাপক মজিবুর রহমান নিহত ইসমাইলের পরিবারের হাতে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এমন মর্মান্তিক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি বয়ে আনে। নিহতদের পরিবারের এই দুঃসময়ে তিনি পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় নিহত ইসমাইল ছিলেন পরিবারের উপার্জনক্ষম সদস্য। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এ অবস্থায় সংসদ সদস্যের মানবিক উদ্যোগ ও আর্থিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে তারা মনে করেন।
এদিকে, ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *