মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বানাইপুর বিগোপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। এ সময় একজনকে দোষী সাব্যস্ত করে ৫ (পাঁচ) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন জব্দ ও অকেজো করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশ, কৃষিজমি এবং নদ-নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *