লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশন, সম্মিলিত নওগা জেলা ও জয়পুরহাটের কলাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১৭ই জুন ২০২৬ বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব ওমর আব্দুল আজিজ এর সভাপতিত্বে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতর্ক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আরা প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ সুন্দরভাবে গড়ার লক্ষ্যে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি কথা বলা শেষ করেন।-অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সদস্য আব্দুর মান্নান । বিতর্কে প্রথম পক্ষ হিসেবে বিজয়ী হয়েছে কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় পক্ষ হিসেবে বিজয়ী হয়েছে ওমর কিন্ডার গার্টন স্কুল। প্রথম রাউন্ডে বিতর্কের বিষয় ছিল সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়। সেমিফাইনালে ছিল অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ। ফাইনালে ছিল রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন অসম্ভব। উক্ত অনুষ্ঠানে মডারেটরের দায়িত্বে ছিলেন ওমর কিন্ডার গার্টেন স্কুলের সহকারি শিক্ষক জান্নাতুল ফেরদৌস। আর বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল সরকারী ছাইদ আলতাফুন্নেসা কলেজের সহকারী সাবেক অধ্যাপক আশরাফ আলী মন্ডল ।প্রভাষক আমিরুল ইসলাম ও প্রভাষক মাহমুদ আল রাজী। অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় , প্রধান অতিথি ও বিচারক মন্ডলীর মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
