সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পুলিশের জুন ২০২৬ মাসের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুন রোববার সকাল ৭:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সের করণীয় ও বর্জনীয় সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জনবান্ধব আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে দৃষ্টিনন্দন প্যারেড প্রদর্শনের জন্য উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জাবেদ হাবীব, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিস, ময়মনসিংহ।
মাস্টার প্যারেডে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেড শেষে পুলিশ সদস্যদের শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
