নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগরের ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ হান্নান, অধ্যাপক আমজাদ আলী, মাহবুব আলম, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামরুজ্জামান চঞ্চল, যুগ্ম আহ্বায়ক হেলাল, জিয়াউর রহমান জনি (সাবেক প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক, মহানগর ছাত্রদল ও প্রতিষ্ঠাতা আহ্বায়ক, দক্ষিণ থানা ছাত্রদল মহানগর শাখা), যুগ্ম আহ্বায়ক রিপন এবং যুগ্ম আহ্বায়ক কবিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপির আদর্শ ও দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *