মোঃ নাসিরউদ্দিন
সটাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ৫ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান-এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।”
উপস্থিত সুবিধাভোগীরা এ ধরনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নগদ অর্থ বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *