মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

লিচু বাগানে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়ি আটক
রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন মস্থনা টেনারীপাড়া এলাকায় একটি লিচু বাগানে জুয়া খেলার সময় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ মে) ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) ফারহান কাজী সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও মোবাইল ডিউটির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এ সময় হাজীরহাট থানার ১নং ওয়ার্ডের মস্থনা টেনারীপাড়ায় একটি লিচু বাগানের ভেতরে জুয়া খেলার আসর থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. মিজানুর রহমান (৩৬), মো. আরমানুর রহমান (৩০) এবং মো. ইসাহক (২৮)। তারা সবাই রংপুর মহানগরীর পরশুরাম এলাকার কোবারু কলেজপাড়ার বাসিন্দা।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫১টি রঙিন তাস এবং নগদ ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় হাজীরহাট থানায় রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৯৩ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫২/২৬ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *