রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি

শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভা–এর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলা পরিষদের গেইটের সম্মুখে এই মানববন্ধন ও সবাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বন্ধুসভার সদস্য, উপদেষ্টা, নিহত রামিসার পরিবার, স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 পরে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা–এর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নিহত রামিসার চাচা লিমন মোল্লা, নবরুপী ক্রীড়া ও সাংস্কৃ‌তিক গো‌ষ্ঠির সভাপ‌তি জয়জিৎ দত্ত শ্যামল,  সুশাসনের জন্য নাগরিক (সুজন) নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মুনীরুজ্জামান, আইনজীবী ইয়াসমিন আক্তার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, সাংবাদিক আবদুল মোমেন, প্রথম আলোর শেরপুর জেলা প্রতিনিধি আবদুল মান্নান, বন্ধুসভার সাধারন সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি জয় সাহা, ইউএফএইচ এর সাধারন সম্পাদক সাদ আল জুনায়েদ, আলোক বিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক শাহীন আলম,, মোর্শেদুল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যা ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।

বিক্ষোভকারীরা “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষকের ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তারা রামিসা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি পরিচালনার দাবি জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *