সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত তিনদিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা।
