“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি পদে নিয়োগ, ফেব্রুয়ারি ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৯৬ জন প্রার্থীকে মনোনীত করা হয়েছে। মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণার পর জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *