সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” –
তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা।
১৭ মে শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন, ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সদস্য শহিদুল আমিন খসরু, জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এবং উপপরিচালক, স্থানীয় সরকার অফিস ময়মনসিংহ বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মি।
আয়োজকরা জানান, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের বাছাই করে তাদের পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে। এর মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করে পরিবারগুলোকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা দেওয়াই সরকারের লক্ষ্য।
