মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হাজীরহাট থানাধীন চক ইসবপুর ও বক্তিয়ারপুর উচাটারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ), আরপিএমপি, রংপুরের নির্দেশনায় অফিসার ইনচার্জ হাজীরহাট থানার নেতৃত্বে এসআই মোঃ হানিফ উদ্দিন মন্ডল, এসআই মোঃ কারিবেল হাসান, এএসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ সাজেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও মোবাইল ডিউটির অংশ হিসেবে অভিযান চালিয়ে সিআর ৪৬৬/২৫ মামলার আসামী মোঃ মজমুল ইসলাম (৪১) এবং সিআর-২৬৫/২৫ মামলার আসামী মোঃ রিয়াদ হোসেনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *