মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাজীরহাট থানা এলাকায় বিশেষ অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর নির্দেশনায় হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুস সালাম মিয়া এবং সঙ্গীয় ফোর্স বুধবার (৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২:৩০টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় থানাধীন জগদীশপুর মিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে জিআর ২৬৫/২২ ও জিআর ৩৪৫/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ আক্তারুল ইসলাম (মেকার)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পিতা মোঃ আব্দুর রাজ্জাক। পুলিশ জানায়, অভিযানের সময় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরে গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
