মোঃ মানিক মিয়া
বিশেষ প্রতিনিধি
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) রাত আনুমানিক ২২:২০ ঘটিকায় আরপিএমপি’র কোতয়ালী থানাধীন ২৬ নং ওয়ার্ডের মন্ডলপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মন্ডলপাড়া এলাকায় নুর আলম স্টোর নামক একটি মুদির দোকান থেকে মোঃ আব্দুল আজিজ (৭৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
