মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হলেন ১৯৯৬–১৯৯৭ সালের শিক্ষার্থী ব্যাচের বন্ধুরা। পুরনো দিনের স্মৃতি, হাসি-আড্ডা আর আন্তরিকতায় ভরপুর এক চায়ের আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
সম্প্রতি গোপালগঞ্জে অনুষ্ঠিত এ মিলনমেলায় অংশ নেন ওই ব্যাচের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীরা। ব্যস্ত জীবনের ফাঁকে এমন আয়োজনে একত্রিত হয়ে তারা ফিরে যান শৈশব-কৈশোরের সোনালি দিনে। চায়ের কাপে চুমুক দিতে দিতে চলে স্মৃতিচারণ, জীবনের গল্প আর ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনীর পরিকল্পনা।
আয়োজনটির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তুহিন মাহমুদ, কাইয়ুম, মঙ্গল, মুকুল, আতিক সুমন, পলাশ গাজ, মারুফ ও রাছেল। তাদের উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় এই মিলনমেলা।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন শুধু বন্ধুত্বের বন্ধনই দৃঢ় করে না, বরং মানসিক প্রশান্তি এনে দেয়। ভবিষ্যতেও নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বন্ধুত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয়ে শেষ হয় এ ব্যতিক্রমী চায়ের আড্ডা—যা অংশগ্রহণকারীদের মনে রেখে যায় এক টুকরো আনন্দঘন স্মৃতি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *