মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
(গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান কৃষকদের চলমান সমস্যা সমাধানে বরেন্দ্র প্রকল্পের প্রকৌশলীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা করেছেন।
সভায় বরেন্দ্র অঞ্চলের সেচব্যবস্থা, পানির সংকট, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এমপি মুজিবুর রহমান।
এ সময় নবনিযুক্ত রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক বিষয়গুলো পর্যালোচনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে মতামত প্রদান করেন।
বক্তারা জানান, কৃষি খাতকে আরও গতিশীল করতে সেচ সুবিধা নিশ্চিত করা এবং কৃষকদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। এ ধরনের সমন্বিত সভা কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
