আরিফ রববানী
ময়মনসিংহ
ময়মনসিংহে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (১২এপ্রিল) বিকাল ৩টায় ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র অডিটোরিয়ামে উক্ত ‘মেধা বৃত্তি প্রদান-২০২৬’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় মনে করে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, ময়মনসিংহের চেয়ারম্যান ডা. ফাউযান আব্দুর রহমান এবং নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. আহসান হাবিব ইমরোজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধার পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, সেরাদের সেরা হিসেবে নিজেদেরকে দেশ পরিচালনায় যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আতিকুর রহমান প্রামানিক,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কিশোর কণ্ঠ ফাউন্ডেশন পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব, স্মার্টফোন, সাইকেল এবং নগদ অর্থ প্রদান করা হয়, যা তাদের শিক্ষাজীবনকে উজ্জীবিত করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের বক্তারা উল্লেখ করেন যে, দেশের মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও প্রণোদনা প্রদান জাতি গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *