মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোরে গ্যাস সিলিন্ডার যথাযথভাবে সরবরাহ না করে অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
উপজেলার গোল্লাপাড়া বাজারে অবস্থিত মেসার্স হাজি স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
জানা গেছে, অভিযানে গ্যাস সিলিন্ডার সরবরাহে অনিয়ম ও মজুদ করার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *