নেত্রকোনা প্রতিনিধি

পূর্বধলা উপজেলার লাঙ্গল জোড়া গ্ৰামে উক্ত গ্ৰামীন সমাজ কল্যাণ সংস্থাটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটি জনগণের কল্যাণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা প্রধানসহ পাঠাগার ভিত্তিক শিক্ষার কার্যক্রম ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ।
সংস্থাটি বিশেষকরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহ সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মৌলিক স্বাস্থ্য সেবা সহজ দ্রব্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে । ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে,
সংস্থার নিজস্ব জায়গায় একটি শিশু শিক্ষার স্কুল ও পাঠাগার রয়েছে, উক্ত প্রতিষ্ঠানের পশ্চিম পাশে একটি বাড়িতে বসবাস কারী তারা দুজন স্বামী ও স্ত্রী (১)স্বামী আবদুল কাদির ওরফে ছোট আবু পিতা মৃত শমসের আলী (২) স্ত্রী লাল বানু, স্বামী আবদুল কাদির ওরফে ছোট আবু,এরা বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে জড়িত ওরা প্রায়শই ছাত্রছাত্রী ও শিক্ষকদের গালিগালাজ করে থাকে , শিক্ষকদের বিভিন্ন মামলা হামলার ভয় দেখায় ও ঝগড়া ঝাটি করে অশৃংখল পরিবেশ সৃষ্টি করে।
সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে প্রতিবাদ করিলেও কাদির মিয়া ও তার স্ত্রী সর্বদা প্রতিষ্টানের পাশে বিভিন্ন লোকদের আনাগোনা ও অবৈধ কার্যক্রম চালিয়ে সরকার অনুমোদিত একটি সামাজিক প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশটা নষ্ট করে। এ ব্যাপারে প্রতিবাদ করলে আরো উত্তেজিত হয়ে বিভিন্ন বিষয়ে গালাগালি করে এবং বিভিন্ন লোকজনকে দিয়ে ভয়ভীতি সহ প্রতিষ্ঠানের নামে মামলা মোকদ্দমার হুমকি প্রদর্শন করে।
প্রতিষ্ঠান সিসি ক্যামেরায় আওতাভুক্ত থাকায় তাদের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতে সমস্যার কারণে প্রতিনিয়ত প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা ব্যাহত করছে।
পুলিশ সুপার বরাবর অভিযোগ কারী গ্ৰামীন সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান উক্ত বিষয়ে গ্ৰাম্য সালিশে বিচার না পেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন,
তিনি বলেন,
শিক্ষা জাতির মেরুদন্ড সমাজ ও রাষ্ট্রের কল্যাণে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে বাধা দেওয়া দূষ্কৃতকারী কুচক্রি মহল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী প্রতিষ্ঠান পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
বিজ্ঞ মহলের দাবি সমাজ হিতৈষী কাজে ব্যাঘাত সৃষ্টি কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বলে বিজ্ঞ মহলের ধারনা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *