মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবার নওহাটায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার রাত ৮টার দিকে নওহাটা ব্রিজের উপরে

গোপন সংবাদের ভিত্তিতে মটরসাইকেলে থাকা নারীর কাছে থাকা প্রাথমিক ধারণা থেকে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।

এ সময় তাদের সঙ্গে থাকা একটি শিশুকেও হেফাজতে নেওয়া হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা পাচারের সন্দেহে ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *