আব্দুল মতিন মাসুদ
ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
আজ ডিআইজি আতাউল কিবরিয়ার কাছ থেকে তিনি পুরস্কার গ্রহন করেন। শফিকুল ইসলাম ধোবাউড়া থানায় যোগদান করার পর থেকেই ভারতীয় চোরাচালান, মাদক চুরি ছিনতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। তারই ভাল কাজের স্বীকৃতি স্বরুপ রেঞ্জের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
শফিকুল ইসলাম সম্মাননা পুরুস্কার পাওয়ার পর শফিকুল ইসলাম, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
