আজ রাজশাহী নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত নাগরিকরা নগরীর বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, পানি নিষ্কাশন, সড়ক সংস্কারসহ নানা বিষয় তুলে ধরেন। প্রশাসক মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, নাগরিকদের সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় আন্তরিকভাবে কাজ করছে। নগরীর সার্বিক উন্নয়ন ও জনসাধারণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানান এবং নগর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *