হোসেন
ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী মজুমদারের মেলা। যা গুড়া খাওয়া বার্নি নামে পরিচিত। আগামীকাল ২৬/৩/২৬ ইং বৃহস্পতিবার প্রতি বছরের ন্যায় শুরু হবে এ মেলা। উক্ত মেলাকে কেন্দ্র করে আজ ২৫/৩/২৬ ইং শুরু হয়েছে জুয়ারুদের ব্যাপক তৎপরতা। রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত জমজমাট ভাবে জুয়া খেলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন বিভিন্ন এলাকার পেশাদার একটি জুয়ারু চক্র। অন্যন্য বারের ন্যায় এবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতন এলাকার বিজ্ঞ মহল। তারা গাইবান্ধা সু-যোগ্য পুলিশ সুলারসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামে ও সাদুল্যাপুর উপজেলার শেষ সীমান্তবর্তী হিয়ালী সংলগ্ন এলাকায় এ মজুমদারের মেলা অবস্থিত। প্রতি বছর অসাধু জুয়ারু চক্ররা থানা পুলিশকে ম্যানেজ করে জমজমাট ভাবে জুয়ার আসর পরিচালনা করাকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।এবারও তার ব্যতিক্রম নয়। কুপতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লোকমান হোসেন,জামায়াতে ইসলামীয় গাইবান্ধা সদর উপজেলা বাইতুল মালের কোষাধ্যক্ষ ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ জামিনুল ইসলাম জামিল মাষ্টার বলেন-মেলা বা বার্নি হিন্দু সম্প্রদায় পালন করবেন,কিন্ত রাত দিন জুয়া খেলা মোটেই ভাল কাজ নয়। তাই জুয়া বন্ধে পুলিশ সুপার, আইন প্রয়োগকারী সংস্থা ও জেলা প্রশাসন কঠোর প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এটাই সকলের প্রত্যাশা।
