মোঃ নাসিরউদ্দিন
স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে মিলিত হন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং শিক্ষা জীবনের স্মৃতিগুলোকে নতুন করে উজ্জীবিত করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ আপ্যায়নের আয়োজন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা করে অংশগ্রহণকারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনন্দঘন পরিবেশে সময় কাটান।
শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
