মো: আল ইমরান
স্টাফ রিপোর্টার

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে খলিশাউর মানব কল্যাণ ফাউন্ডেশন। তারই দ্বারা বাহিকতায়
নেএকোনার পূর্বধলা উপজেলায় মানবকল্যান ফাউন্ডেশন খলিশাউর এর উদ্যোগে গত মঙ্গলবার ১৭/০৩/২৬ ইং তারিখে বালুচরা বাজারে বেলা ২:০০ ঘটিকার সময় ঈদুল ফিতর উপলক্ষে দুস্হ ও অসহায় দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংঘঠনটির উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নিজাম উদ্দিন মাষ্টার, সাবেক সহ:প্রধান শিক্ষক,পাবই উচ্চ বিদ্যালয় ও আলহাজ্ব মৌলবী আমিনুল ইসলাম মাষ্টার, সাবেক সহ:শিক্ষক, পাবই উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মানব কল্যান ফাউন্ডেশনের প্রচার ও মিডিয়া সম্পাদক আশিক উজ জামান ও এমদাদুল হক তালুকদার।

আরও উপস্থিত ছিলেন উক্ত সংঘঠনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এমদাদুল হক তালুকদার, সহ:সভাপতি আজিজুল হক,ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, অর্থ বিষয়ক সম্পাদক আ:হালিম। এছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব কল্যান ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের কল্যানে প্রতিশ্রুতিবদ্ধ। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই মুলত ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।

খলিশাউর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২০০জন দুস্থ ও অসহায় দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *