স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। আজ ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামে পরিচালিত এ অভিযানে অবৈধ মাটি কাটার অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে ঘটনাস্থলে থাকা ২টি ভেকু (এক্সকাভেটর) মেশিন নিষ্ক্রিয় করা হয় এবং ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। তিনি জানান, কৃষিজমির উর্বরতা রক্ষায় অবৈধ টপসয়েল কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *