স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন
রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জননেতা জাফর ইকবাল’র পক্ষ থেকে ইউনিয়নবাসীকে জানানো হয়েছে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও ভালোবাসার বার্তা। এই আনন্দের দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তাই সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
জাফর ইকবাল ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ।”
তার এই আগাম ঈদ শুভেচ্ছা বার্তা ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
