স্টাফ রিপোর্টার
মোঃ নাসির উদ্দিন
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) উপজেলার কলমা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিল্লীবাজার এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের ও দুস্থ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আয়োজকরা আরও জানান, প্রতি বছরই ঈদকে সামনে রেখে তারা এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ঈদ উপহার পেয়ে খুশি উপকারভোগীরা বলেন, “বর্তমান সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের জন্য ঈদের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়েছিল। এই সহায়তা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।” তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের মঙ্গল কামনা করেন।
এ ধরনের উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *