সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে গত ১৭ জুন ২৯৮৩ জন ইউনিয়নবাসীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ সফল ভাবে সম্পন্ন হয়েছে। পরাণগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফা বলেন, আমি আমার ইউনিয়ন বাসীর মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাল বিতরণ অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ করতে পারায় ভালো লাগছে। আমাকে ইউনিয়নবাসী তাদের সেবার জন্য নিয়োগ করেছে। সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা সঠিক ভাবে যেন ইউনিয়ন বাসীর কাছে পৌঁছে দিতে পারি তার জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর উপহার নিতে আসা ইউনিয়ন বাসীরা বলেন আমরা প্রধান মন্ত্রীর এই উপহার পেয়ে অত্যন্ত খুশি। পাশাপাশি সুশৃংখল ভাবে চাল নিতে পারায় পরানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফার প্রশংসা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *