১৯ জুন জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্হান কর্মসূচি ২০২৩-এর আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের অটোরিকশা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় দুজন ব্যক্তির হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
আরো উপস্থিত ছিলেন জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, জনাব আ:
কাইয়ুম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ।
