লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ই মার্চ ২০২৬ রবিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ শে মার্চ ২০২৬ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও ঈদ-উল ফিতর উদযাপন উপলক্ষে একই বৈঠক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান,কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মওদুদ আলম সরকার, কালাই উপজেলা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক সাইফুল ইসলাম বকুল ও কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান সহ আরো অনেকে। অত্র আলোচনা সভায় সিদ্ধান্ত হয় ২৫ শে —২৬ শে মার্চ সূর্য উদয়ের সাথে সাথে পুষ্প স্তবক অর্পণ করা হবে স্মৃতিসৌধের সকাল ৯ টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে পতাকা উত্তোলন করা হবে । ঈদ- উল ফিতর বিষয়ে ইউএনও মহোদয় বক্তব্যে বলেন সকল ধর্ম প্রাণ মুসলমান সুন্দরভাবে উদযাপন করতে পারেন। একথা বলিয়ে সবাইকে ঈদ -উল ফিতরে শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে তিনিসিদুরের তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন ।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
