মো. নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পবা-মোহনপুর এলাকার সর্বস্তরের মানুষসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমাজসেবক ও তরুণ সংগঠক ইকবাল হোসেন। একই সঙ্গে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক মহৎ উৎসব। ঈদের এই পবিত্র দিনে সবাই যেন ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ায় এবং সমাজে মানবিকতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, পবা-মোহনপুর এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তার অঙ্গীকার। একজন সচেতন নাগরিক ও জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে তিনি সবসময় মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণের পক্ষে কাজ করে যেতে চান।
ইকবাল হোসেন বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি পবা-মোহনপুরসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
