লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে পুত্রের হাতে পিতা খুন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় পুত্র গোলাপ হোসেন (৩০) তার পিতা আক্কাস আলী কয়েক হাজার টাকার আলু বিক্রি করেন। টাকা দেখে বাবার কাছে বায়না ধরে মোটরসাইকেল কেনার। টাকা দিতে রাজি না হওয়ায় উক্ত গোলাপ হোসেন মনের ক্ষোভে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার পিতাকে এলোপাথাড়ি ভাবে আঘাত খুন করেন ।ওই সময় তার মা আবেদা বেগম ও বোন আসমা খাতুন তাকে বাধা দিতে গেলে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তারা গুরুতর আহত হন। গ্রামবাসীএমন খবর থানায় পৌঁছালে কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স এসআই মিনহাজুল ও পুলিশ কনস্টেবলকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং হত্যাকারী খুনি গোলাপ হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন ।এ তথ্যটি নিশ্চিত হওয়া গেছে থানা অফিসার্স ইনচার্জ এর কাছ থেকে। এছাড়াও তিনি জানান থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *