রেজাউল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় আওয়ামী যুবলীগ পৌর শাখার উদ্যোগে দেবদারু তলায় পালিত হল শান্তি সমাবেশ। উক্ত শান্তি সমাবেশে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুল আলম এমু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কৃষক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, রাজু আহমেদ মিঠু সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ এর সভাপতিত্বে দেবীগঞ্জ উপজেলা শাখা, মনজুরুল ইসলাম মনু সাবেক আহবায়ক আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, আহাম্মেদ সন্ধান আহ্বায়ক আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ পৌর শাখা, শাহারিয়ার দ্বীপ সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব দেবীগঞ্জ উপজেলা শাখা, মোহাম্মদ জুয়েল হক আহবায়ক ১০ নং চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ , মোতাহার হোসেন সাজু সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ ৮ নং দন্ডপাল ইউনিয়ন শাখা, শাহিনুর ইসলাম শাহিন সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ দেবীগঞ্জ উপজেলা শাখা, সহ উপজেলার দশটি ইউনিয়নের যুবলীগের সকল নেতৃবৃন্দ। শান্তি সমাবেশে বক্তারা বলেন গুজবে কান না দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আতাউর রহমান সহ উপজেলার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন ।
