ঈদ কে সামনে রেখে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ রাখতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দে উপস্থিতিতে ১৮ জুন রবিবার বিকেলে নগরীর ১৯ নং ওয়ার্ড পাটগুদাম দুলদুল ক্যাম্প বাসি সমন্বয়ে এক মতবিনিময় সভা দুলদুল ক্যাম্পে অনুষ্ঠিত হয় ।
স্থানীয় পাটগুদাম দুলদুল ক্যাম্প ভুমিহীন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক আবুল হোসেন পাশার সভাপতিত্বে প্রধান অতিথি ওসি মোঃ শাহ কামাল আকন্দ সকলের উদ্দেশ্য বলেছেন আপনাদের সকলের সহযোগিতায় ঈদে ঘর মুখো মানুষের নিরাপত্তা দানে পুলিশ নিরলস দায়িত্ব পালন করবে।রাস্তায় ছিনতাই সহ কোন প্রকার অপরাধ পুলিশ বরদাস্ত করবে না।
তিনি দুলদুল ক্যাম্প বাসিদের উদ্দেশ্য বলেছেন
বহিরাগত কোন লোক দুলদুল ক্যাম্পে প্রবেশ করলে নিজেরা প্রতিহত করবেন নইলে পুলিশ কে খবর দিবেন তিনি আরও বলেছেন রেলওয়ে লাইনের পাশে এমনকি আশপাশে কোন প্রকার আড্ডা চলবে না।
এ সময় ১ নং পুলিশ ফাঁড়ির এস আই ফারুক মোবাইল – ওয়ান ১৯ নং বিট পুলিশ এস আই জহির সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।
