গাইবান্ধা প্রতিনিধি

১০ই মার্চ ২০২৬ ইং রোজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় “লাল সবুজ সোসাইটি” গাইবান্ধা টিম প্রায় অর্ধ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরন করেন। তারা শহরে প্রান কেন্দ্র, পৌর পার্কের সামনে ডিবি রোডে অসহায় দরিদ্র রিকশা চালকদের মাঝে ইফতার বিতরন করেন।এসময় এক রিকশা চালক আব্দুর রহিম(৬৫) বলেন,রিকশা চালাতে গিয়ে অনেক সময় কিছু কিনে ইফতার করার সুযোগ হয় না,এই ইফতারটা পেয়ে ভালোই হলো সময় মতো ইফতারটা করে নিতে পারবো।সংগঠনটির টিম লিডার জাহাঙ্গীর বলেন,গরীব অসহায় শ্রমজীবী মানুষদের মাঝে এই সামান্য কিছু দিতে পেরে আমরাও অনেক খুশি,আগামীতে আরও বড় পরিসরে করার চেষ্টা করবো।

উক্ত ইফতার বিতরনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মোনারুল ইসলাম,লিন্তা খাতুন, জেসমিন আক্তার,তাসলিমা আক্তার,পূর্নিমা সহ আরও অনেকে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *