লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার দুপুর পৌনে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা এর সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (এমপি) জনাব আব্দুল বারী মহোদয়ের সাথে উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতে প্রথমে পরিচয় পর্ব হয়। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট ২ আসনের এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আব্দুল বারী স্যার।তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে সতর্কবাণী হিসাবে বক্তব্যের মাধ্যমে বলেন সঠিকভাবে অফিস করা,অফিসের নিয়ম নীতি অনুযায়ী মানুষের সেবা দেওয়া কর্তব্যে অবহেলা না করা এবং মানুষ যেন হয়রানি স্বীকার না না হয়।ক এছাড়াও বলেন সুদ ঘুষ দুর্নীতির সাথে জড়িত হলে সেই কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন। এরপর উক্ত উপজেলা পরিষদ চত্বরে আম গাছের চারা রোপন করিয়ে ক্ষেতলালের উদ্দেশ্যে কালাই থেকে রওনা দেন। সেখানে নেতাকর্মী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভার পর কালাই পাঁচশিরা মজিদিয়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় এতিমদের সাথে ইফতার মাহফিলে যোগ দিবেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *