লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার বিকাল ত টায় কালাই সরকারি ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কালাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব ইব্রাহিম হোসেন ফকিরের সভাপতি জয়পুরহাট ২ আসনে বিএনপি’র দলীয় মনোনীত এমপি পদপ্রার্থীর নির্বাচন ী জনসভা অনুষ্ঠিত হয়। কালাই পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার (সোহেল) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ২ আসনে(কালাই ,ক্ষেত লাল ,আক্কেলপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী ( বিএনপি ) দলের মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী সাবেক সচিব ও প্রাক্তন কমিশনার জনাব মোঃ আব্দুল বারী। তিনি প্রধান অতিথির বক্তব্যে উক্ত তিন উপজেলায় বিভিন্ন উন্নয়ন করার কথা বলেন।বিএনপি’র দল যদি বিজয়ী হয়ে ক্ষমতায় যায়।আর আমি যদি ভোটে জয়যুক্ত হয়ে এমপি হতে পারি তাহলে ছেলে-মেয়ে শিক্ষার্থীরদের লেখাপড়া খরচ ফ্রি ও পোশাক দেওয়া হবে,জয়পুরহাট জেলায় ১ টি মেডিকেল কলেজ করা হবে, জয়পুরহাটের মানুষদের যে কোন প্রশিক্ষণে অগ্রাধিকার থাকবে,কৃষকের সুদ মওকুফ করা হবে এতে কৃষক ও দেশ লাভবান হবে। আলুর চিপসের ইন্ডাস্ট্রিস করা হবে তাতে আলুর দাম বৃদ্ধি পাবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকে চিকিৎসা সেবার মান বাড়ানো হবে। ১ লক্ষ পুরুষ ডাক্তার ৮০ হাজার মহিলা চিকিৎসক স্বাস্থ্য সেবায় নিয়োগ করা হবে।সুদ, ঘুষ ,সন্ত্রাস বন্ধ করা হবে। কালাই উপজেলার বলি শিবসমুদ্র আমার বাড়ি থেকে আক্কেলপুর উপজেলার শেষ সীমানা পর্যন্ত চলাচলের খারাপ রাস্তাগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। তিন উপজেলায় কোন রাস্তা খারাপ থাকবে না। ইতোমধ্যেই নতুন ২ শত ৪ টি রাস্তার টেন্ডার করা হয়েছে। কালাইয়েঐতিহাসিক নান্দাইল দীঘি ও ক্ষেতলালে আছরাঙ্গায় পর্যটন গড়ে তোলা হবে। খাদ্যে ভেজাল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তরুণদের হতাশা থাকবে না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কালাই ,ক্ষেতলাল ,আক্কেলপুর উপজেলায় ডায়াবেটিকস হাসপাতাল গড়ে তোলা হবে। ভূমি অফিসে মানুষ হয়রানীর স্বীকার না হয় সেই দিক লক্ষ রাখা হবে। খাস জমিতে গরিব, দুঃখী, অসহায়, দুস্থ মানুষদের কবরস্থান করা হবে ,পাশেই মসজিদ থাকবে। মসজিদ ,মন্দির, ঈদগা সংস্কার করা হবে।যেকোনো প্রশিক্ষণে জয়পুরহাটের লোকজনের অগ্রাধিকার থাকবে। হাটবাজারে মানসম্মত পাবলিক টয়লেট থাকবে। টেম্পু স্ট্যান্ড করা হবে। গ্রামকে শহরের আদলে গড়ে তোলা হবে। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করার কথা ব্যক্ত করেন। পরিশেষে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক জিয়ার হাতকে শক্তিশালী কথা জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।এরপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম সরকার, রফিকুল ইসলাম টুকু চৌধুরী জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট,জেলা বিএনপির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার। এ ছাড়াও অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই উপজেলা মহিলা দলের সভাপতি আর জেলা বেগম ও সাধারণ সম্পাদক লিপি আক্তার, আহমদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন,পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল আলীম সরকার সহ বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগণের বক্তব্যে ধরন ছিল ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। এ সময় পৌর ও উপজেলার বিভিন্ন এলাকার সর্বস্তরের বিএনপি’র নেতাকর্মী ও জনসাধারণ অত্র নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন। মাঠের চারি দিক লোকজনের সমাগম ছিল, চোখে পরার মতো।
