সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
০৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ।
উক্ত সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়।
