লুৎফর রহমান
সিনিয়র রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা এলাকা পাঁচশিরা বাজার আরৎদার মালিক সমিতির উদ্যোগে ৬ ই জানুয়ারি ২০২৬ শুক্রবার বাদ এশা নামাজ পর কালাই পাঁচশিরা হাতিয়র রোডের পূর্ব পাশে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোত্তাহার এর চাতালে আরৎদার মালিক সমিতির সভাপতি ও প্রাক্তন সেনা বাহিনী সদস্য জনাব আব্দুল কাফি মন্ডল এর সভাপতিত্বে বিএনপি’র এমপি পদপ্রার্থীর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন আরৎদার মালিক সমিতর সভাপতি ও প্রাক্তন সেনা সদস্য আব্দুল কাফি মন্ডল। তিনি বক্তব্যের মাধ্যমে সবাইকে বিএনপির সুযোগ্য মনোনীত এম পি প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বক্তব্য শেষ করেন। এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই ,ক্ষেতলাল , আক্কেলপুর, জয়পুরহার ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের মনোনীত ধানের শীষ প্রতীকের এম পি পদপ্রার্থী সাবেক সচিব জনাব আব্দুল বারী। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ মেজর জিয়াউর রহমান( বীর উত্তম) ও আপোষহীন সাবেক দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার উন্নয়নের কথা তুলে ধরে বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করার কথা জানান। এছাড়াও তিনি আরো বলেন আমাকে জয়যুক্ত করলে এলাকায় ব্যাপক উন্নয়নের কথা এবং জনগণের পাশে থেকে কাজ ও উপকার করার কথা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন। অত্র আরৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপি আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মওদুদ আলম সরকার, জয়পুরহাট জেলা বিএনপি অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, জেলা বিএনপি যুবদলের সদস্য হিরো তালুকদার ও কালাই উপজেলা শাখা গণ অধিকার পরিষদের সভাপতি আন্তাজু ইসলাম সহ আরো অনেকে। বক্তাগণের বক্তব্য ছিল ।জয়পুরহাটের ০২ আসনের মাটি , ধানের শীষের ঘাটি , ভোটারদের বিএনপি’র প্রার্থীকে বিজয় করার কথা বলেছেন। এ সময় আরৎদার মালিক সমিতির সদস্য, পৌরসভা এলাকার বিএনপির নেতাকর্মী, উক্ত নির্বাচনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
